পুলিশের ততপরতায় উদ্ধার হলো প্রচুর কচ্ছপ
দি নিউজ লায়ন ; আজ সকালে ফের ব্যারাকপুর চিড়িয়া মোড়ে ট্রাফিক পুলিশের ততপরতায় উদ্ধার হলো প্রচুর কচ্ছপ। ব্যারাকপুর চিড়িয়া মোড়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশ প্রতিদিনের মত আজও সকালে নাকা চেকিং করছিল সেই সময় একটি ইউপির নাম্বারের গাড়ি দেখে গাড়িটি কে দাঁড় করালে ড্রাইভার খালাসী নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
তখন পুলিশের সন্দেহ বেড়ে যায় এবং গাড়ি উপরে আলুর বস্তা থাকলেও ভিতরে বস্তা বস্তা কচ্ছপ উদ্ধার করে টিটাগর থানার হাতে তুলে দেয়।টিটাগড় থানা ঐ গাড়িচালক এবং খালাসী কে আটক করেছে।

Post a Comment